AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মদপানে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি আরো ২জন


Ekushey Sangbad
মানিক সাহা, গাইবান্ধা
০৮:১২ পিএম, ৭ জুন, ২০২৬

মদপানে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি আরো ২জন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অতিরিক্ত মদ পান করে সোহাগ মন্ডল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মজিবর রহমান ও সৈকত মন্ডল নামের আরো ২ জন অসুস্থ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মৃত সোহাগ গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের মৃত শামসুল মন্ডলের পুত্র।

স্থানীয় সুত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত ১১টার দিকে বেশি পরিমাণে দেশী মদ পান করে সোহাগ, সৈকত ও মজিবর অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা তাদের রাতেই বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে সোহাগ মারা যায়।
 গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!