কুড়িগ্রামের উলিপুর উপজেলা জাতীয় নাগরিক পার্ট (এনসিপি) এর নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের সাথে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।
সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সদস্য সচিব রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সভাপতিত্ব করেন, উপজেলা এনসিপি`র আহ্বায়ক সাখাওয়াত হোসাইন। এসময় বক্তব্য রাখেন, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, সিনিয়র যুগ্ন-আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল , সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন আহম্মেদ, উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তাহের মাস্টার, সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম, মামুন মিয়া, সদস্য উলিপুর পৌর সভার এনসিপি সমর্থিত মেয়র প্রার্থী সুমন খান প্রমুখ।
বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে এনসিপিকে একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত করা হবে।
বক্তারা আরও বলেন, সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করবে এনসিপি। আগামী দিনে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ধারাবাহিক কর্মসূচি গ্রহণেরও ঘোষণা দেওয়া হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

