AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:২০ পিএম, ৭ জুন, ২০২৬

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন শুরু হয়েছে। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন হিসেবে এটি বিশেষ গুরুত্ব বহন করছে।

রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশ জারির পর অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এ অধিবেশনের প্রধান কার্যসূচি হলো ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন, আলোচনা ও পাস করা। বাজেটের ওপর সংসদ সদস্যরা বিস্তারিত আলোচনা করবেন এবং সরকারের অর্থনৈতিক পরিকল্পনা ও উন্নয়ন কৌশল নিয়ে মতামত দেবেন।

প্রতি বছর জুন মাসে অনুষ্ঠিত এই অধিবেশনকে বাজেট অধিবেশন হিসেবে বিবেচনা করা হয়। এবারের অধিবেশনেও নতুন অর্থবছরের রাজস্ব, ব্যয় ও উন্নয়ন পরিকল্পনা সংসদে উপস্থাপিত হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয়ে ৩০ এপ্রিল সমাপ্ত হয়েছিল। এবার দ্বিতীয় অধিবেশনের মাধ্যমে নতুন সরকারের প্রথম বাজেট প্রণয়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!