AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুশ-ইনের চেষ্টা রুখে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:১৬ পিএম, ৭ জুন, ২০২৬

পুশ-ইনের চেষ্টা রুখে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্তে বর্ডার গার্ড সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং অবৈধভাবে কাউকে বাংলাদেশে ঠেলে পাঠানোর সব ধরনের প্রচেষ্টা রুখে দেওয়া হবে।

রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, আগামীকাল থেকে নয়াদিল্লিতে ৪ দিনব্যাপী বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এমন সময় এ বৈঠক হচ্ছে, যখন সীমান্তে পুশ-ইন ইস্যু নিয়ে আলোচনা চলছে।

এ বিষয়ে তিনি বলেন, ‘মহাপরিচালক পর্যায়ের বৈঠক একবার বাংলাদেশে এবং পরেরবার ভারতে অনুষ্ঠিত হয়। এবার আমাদের প্রতিনিধি দলের ভারতে যাওয়ার পালা।’

ভারতে সমস্ত বিষয়গুলো আলোচনা হবে। এটাকে ডিজিএলটি বলা হয়, ডিজি লেভেলের টক। সেই টকের সিদ্ধান্তগুলো সেখানে সামারাইজ করে সিগনেচারের বিষয় আছে, সেটা আগে আলোচনা হোক, দেখি।’

তিনি বলেন, সীমান্তের সমস্ত বিষয় আলোচনা হবে। আমরা ডিপ্লোমেটিক চ্যানেলে এগুলো আলাপ-আলোচনা করে সমাধানের চেষ্টা করছি এবং আমাদের বর্ডার গার্ড সতর্ক আছে।

সমস্ত অবৈধ পুশ-ইনের চেষ্টাকে আমরা বাধা দেব। এ পর্যন্ত তাই হয়েছে। তবে বিষয়গুলো ডিপ্লোমেটিক চ্যানেলে আলোচনার মাধ্যমে সমাধান করা প্রাথমিকভাবে আমাদের প্রয়োজন।

জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন আগামী ৮ থেকে ১১ জুন ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী এ সম্মেলনে সীমান্ত-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নেবে।

অন্যদিকে, বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে সম্মেলনে অংশ নেবে ভারতীয় প্রতিনিধিদল।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!