নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে মোট ২৪ জন শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে তারা দায়িত্ব গ্রহণ করেন।
বিকেল ৪টার পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নেন। এরপর পর্যায়ক্রমে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং পরে ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া সংসদ সদস্যরা হলেন— এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (জুনায়েদ সাকি), ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, মো. নুরুল হক নুর (ভিপি নুর), ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
এ ছাড়া টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন সাবেক ফুটবলার মো. আমিনুল হক।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

