AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজীবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের



রাজীবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার বালিয়ামারী বাজারের বটগাছসংলগ্ন চকবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির বালিয়ামারী চরপাড়া এলাকার ফজল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাগলের জন্য বটগাছের পাতা সংগ্রহ করতে সাব্বির একটি টিনের ঘরের চালে ওঠেন। এ সময় পা পিছলে তিনি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে থাকা বটগাছের ডালের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই সাব্বিরের মৃত্যু হয়েছিল।

রাজীবপুর থানার ওসি শাহীন আলম বলেন, ঘটনাটি নিয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!