পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) দিনাজপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল মারুফ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তানভীর কামাল তন্ময়।
মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনের বিদায়ী সভাপতি তারেক রহমান হৃদয় ও বিদায়ী সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. দয়াল চন্দ্র রায়, আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ইঞ্জি. মো. হুসেন আলী, গণতন্ত্র হলের উপ-রেজিস্ট্রার মোছা. রেবেকা সুলতানা, মাতৃভাষা হলের সেকশন অফিসার মোছা. আলো আক্তার জাহান এবং জনতা ব্যাংক লিমিটেডের ক্যাশ অফিসার এনামুল হক এনাম।
নবনির্বাচিত সভাপতি মো. আব্দুল্লাহ আল মারুফ বলেন, “দিনাজপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও কল্যাণ নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।
সততা, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমিতিকে আরও সুসংগঠিত, কার্যকর এবং শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. তানভীর কামাল তন্ময় বলেন, “দিনাজপুরের শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করার পাশাপাশি নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে পাশে থাকা এবং সামাজিক ও মানবিক কার্যক্রমে সমিতিকে আরও সক্রিয় করে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করব। সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে একটি কার্যকর ও প্রাণবন্ত সংগঠন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
উল্লেখ্য, এই কমিটির অন্য সদস্য হলেন সিনিয়র সহ-সভাপতি উৎসব কুমার দাস,সহ-সভাপতি মোঃ মাহামুদুল হাসান,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান,যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ভাস্কর চন্দ্র রায়,যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মোঃ আরাফাত হোসেন,কোষাধ্যক্ষ আবু ইউসুফ, দপ্তর সম্পাদক দিলশাদ জাহান রাবেয়া,প্রচার সম্পাদক যাযেদ শাহরিয়ার সহ অনেক।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

