ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংসদ সদস্যরা দুইটি শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে তারা শপথ নেন।
এর আগে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ফেসবুকে জানিয়েছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনগণের রায়ের প্রতি সম্মান জানাতে সংবিধান সংস্কার পরিষদসহ সংসদ সদস্য হিসেবে দুই ধাপে শপথ নিচ্ছেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা। একই সঙ্গে গণভোটের রায় অবজ্ঞা করায় তারা আজ বিকেলে অনুষ্ঠিত মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত হবেন না।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

