রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরিস্থিতি বিবেচনায় পরে আরও চারটি ইউনিট যুক্ত করা হয়।
ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

