AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
মন্ত্রিপরিষদ সচিব

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকবে ১ হাজার অতিথি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৪৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকবে ১ হাজার অতিথি

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিসহ মোট এক হাজার অতিথি উপস্থিত থাকবেন বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, বঙ্গভবনে আয়োজিতব্য শপথ অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, কূটনৈতিক প্রতিনিধি, রাজনৈতিক নেতা, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে। সব প্রস্তুতি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!