AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান

বিভিন্ন প্রকল্পে সেনা অফিসারদের নিয়োজিত করে বাহিনীকে দুর্নীতিগ্রস্ত করা হয়


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:১৮ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

বিভিন্ন প্রকল্পে সেনা অফিসারদের নিয়োজিত করে বাহিনীকে দুর্নীতিগ্রস্ত করা হয়

সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে বলেছেন, শেখ হাসিনা ভাবতেন একটি দুর্নীতিগ্রস্ত সেনা বাহিনী তার জন্য নিরাপদ।

তিনি আরো বলেন, বিডিআর বিদ্রোহের পর সেনা অফিসারদের মধ্যে ভারত ও আওয়ামী লীগ বিদ্বেষ চরমভাবে বেড়ে উঠে। বাহিনীর সিনিয়র ও জুনিয়র অফিসারদের মধ্যে বিভাজন দেখা দেয়। পেশাদার অফিসারদের একপাশে সরিয়ে অনুগত অফিসারদের ওপরে নিয়ে আসা হয়। বিভিন্ন জাতীয় প্রকল্পে সেনা অফিসারদের নিয়োজিত করে বাহিনীকে দুর্নীতিগ্রস্ত করা হয়।

শতাধিক গুম-খুন মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া সাক্ষ্য দিয়েছেন।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এদিন, বেলা সোয়া ১২টায় সাক্ষীর জন্য নির্ধারিত ডকে উঠে ইকবাল করিম ভূঁইয়া জানান, ‘তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে গুম-খুনের সংস্কৃতি কীভাবে গড়ে উঠেছে তা নিয়ে সাক্ষ্য দেবেন। তিনি ২০১২ সাল থেকে ২০১৫ সালের ২৪শে জুন পর্যন্ত সেনাপ্রধান হিসেবে কর্মরত ছিলেন বলে ট্রাইব্যুনালকে জানান।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!