AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:৫৫ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জানুয়ারি মাসের বেতন-ভাতা ছাড়ের সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকেই পর্যায়ক্রমে শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে বেতন-ভাতা জমা হতে শুরু করবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে জানা যায়, রোববার অথবা সোমবার জানুয়ারি মাসের বেতনের জিও জারি হতে পারে। সে অনুযায়ী রোববার জিও জারি হওয়ায় সোমবার থেকেই শিক্ষক-কর্মচারীরা বেতন পাচ্ছেন।

প্রতি মাসে প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে শিক্ষক-কর্মচারীদের বেতনের বিল দাখিল করেন। যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বেতনের অর্থ ছাড় দেওয়া হয়। চূড়ান্ত অনুমোদনের পর তা সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও সময়মতো পরিশোধ নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থা চালু করেছে। এর ফলে বেতন-ভাতা প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!