AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে চুক্তি সই করল বাংলাদেশ ও জাপান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৪৬ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে চুক্তি সই করল বাংলাদেশ ও জাপান

প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জাপান। মঙ্গলবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দুই দেশের প্রতিনিধিরা চুক্তিতে সই করেন।

বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। জাপানের পক্ষে সই করেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তি স্বাক্ষরের দিন থেকেই এটি কার্যকর হয়েছে। এই চুক্তির মাধ্যমে দুই দেশের সরকারের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের জন্য একটি সুস্পষ্ট আইনগত কাঠামো প্রতিষ্ঠিত হলো।

চুক্তির আওতায় যৌথভাবে নির্ধারিত প্রকল্প বাস্তবায়নে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহার করা যাবে। বিশেষ করে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় অবদান রাখে—এমন উদ্যোগে এসব প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরি হবে।

চুক্তিতে প্রতিটি হস্তান্তরের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন, যাচাই ও তদারকি প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে হস্তান্তরিত প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির সঠিক ও নির্ধারিত ব্যবহার নিশ্চিত করতে মৌলিক নীতিমালাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া তৃতীয় কোনো পক্ষের কাছে এসব সরঞ্জাম বা প্রযুক্তি হস্তান্তর এবং নির্ধারিত উদ্দেশ্যের বাইরে ব্যবহারে কড়াকড়ি নিয়ন্ত্রণ আরোপের বিধান রাখা হয়েছে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই চুক্তির ফলে বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি এটি জাপানের প্রতিরক্ষা শিল্পের উৎপাদন সক্ষমতা ও প্রযুক্তিগত উন্নয়ন বজায় রাখতে সহায়ক হবে, যা দেশটির সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকেও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!