AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
নরসিংদী-২

অন্যায়, অসৎ কর্ম ও দুর্ণীতি দুর করতে চাই: মঈন খান


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৮:৫৩ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৬

অন্যায়, অসৎ কর্ম ও দুর্ণীতি দুর করতে চাই: মঈন খান

নরসিংদী-২ পলাশ নির্বাচনী আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, তারেক রহমান দেশ গড়ার যে পরিকল্পনা গ্রহণ করেছেন তার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। বাংলাদেশ থেকে আমরা সকল অন্যায়, অসৎ কর্ম ও দুর্ণীতি দুর করতে চাই। আমরা বাংলাদেশকে একটি শৃঙ্খলাবদ্ধ গনতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ৭ নং ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, বাংলাদেশকে একটি সুন্দর, উন্নত ও উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে বিএনপি বাংলাদেশকে একটি উদারপন্থী, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।

মঈন খান বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কল্যাণ। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিএনপি কাজ করবে। একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার।

ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার সভাপতিত্বে উঠান বৈঠকে আরও  উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম,  যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, 
ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সহসভাপতি শাহরিয়ারুল শাকু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। এছাড়া ছাত্রদল নেতা সজিব ভূইয়া, স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।উঠান বৈঠক শেষে স্থানীয় জনগণের সঙ্গে মঈন খান কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!