AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসিতে চলছে পঞ্চম দিনের আপিল শুনানি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪১ এএম, ১৪ জানুয়ারি, ২০২৬

ইসিতে চলছে পঞ্চম দিনের আপিল শুনানি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলগুলোর শুনানির পঞ্চম দিনের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে এই শুনানি শুরু হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আপিল শুনানি আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

শুনানিতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এ সময় অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত রয়েছেন।

ইতোমধ্যে চার দিনের শুনানি শেষে ২০৩ জন প্রার্থী আপিলের মাধ্যমে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অপরদিকে একজন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!