AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:২৬ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২৫

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার বাশার ঘাঁটিতে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম ফরহাদ হোসেন।

এর আগে মঙ্গলবার মধ্যরাতের কিছু আগে ঢাকায় পৌঁছান নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। এছাড়া খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আজ পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার সরদার আইয়াজ সাদিকও ঢাকায় আসবেন। একই সঙ্গে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও উচ্চ শিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথও ঢাকায় উপস্থিত থাকবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব সফর বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের কূটনৈতিক সম্পর্কের দৃঢ়তা প্রদর্শন করছে এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি আন্তর্জাতিকভাবে সম্মান জানানো হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!