AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাদি কবর জিয়ারত উপলক্ষে শাহবাগ মোড় ছাড়ল ইনকিলাব মঞ্চ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:২৮ এএম, ২৭ ডিসেম্বর, ২০২৫

হাদি কবর জিয়ারত উপলক্ষে শাহবাগ মোড়  ছাড়ল ইনকিলাব মঞ্চ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ মোড় থেকে সাময়িকভাবে সরে গেছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তারেক রহমানের হাদির কবর জিয়ারতে অংশ নেওয়ার কথা রয়েছে।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, তারেক রহমানের কবর জিয়ারত কর্মসূচিকে সামনে রেখে শাহবাগ মোড় ছেড়ে সংগঠনটি ডান পাশে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ঘোষণায় আরও বলা হয়, দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে সারাদেশের জনসাধারণকে সেখানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

এদিকে শনিবার সকাল থেকেই শাহবাগ এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কর্মসূচিকে ঘিরে সমর্থন জানাচ্ছেন। ছাত্রদলের নেতারা জানান, তারেক রহমানের আগমন উপলক্ষ্যে তারা শাহবাগে অবস্থান নিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার দুপুর থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগ মোড়ের হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে রাতভর কর্মসূচি চালান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। কর্মসূচি শেষে দুপুর ১২টায় পুনরায় শাহবাগে অবস্থান নেওয়ার কথা রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!