AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৪০ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৫

খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থাপনায় পরিবারের মতামতকে গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

ভাষণে তিনি বলেন, জাতীয় নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের গণতান্ত্রিক রাজনীতির একজন শীর্ষ ব্যক্তিত্ব হিসেবে বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যা দেশের মানুষের জন্য উদ্বেগজনক বিষয়।

ড. ইউনূস আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়ার ভূমিকা, দেশের উন্নয়নে তাঁর অবদান এবং জনগণের আবেগ ও শ্রদ্ধার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার তাঁকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে।

তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের শুরু থেকেই খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে অগ্রাধিকার দিয়ে দেখছে। দেশে চিকিৎসার পাশাপাশি প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাও বিবেচনায় রাখা হয়েছে।

প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও সুস্থতা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করে যাবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!