AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় মামলা দায়ের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:২২ এএম, ১৫ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় মামলা দায়ের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় রাজধানীর পল্টন থানায় আনুষ্ঠানিকভাবে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, হামলার ঘটনায় ভুক্তভোগীর একজন স্বজন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়াকে।

তবে এ পর্যায়ে মামলার বাদীর নাম ও নথিভুক্ত নম্বর প্রকাশ করা হয়নি বলে জানান তিনি।

এদিকে, এই ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, সীমান্ত দিয়ে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত দুই ব্যক্তি এবং সন্দেহভাজন ফয়সালের স্ত্রী, শ্যালক ও আরও একজন নারী।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট সড়কে মোটরসাইকেলে আসা দুই হামলাকারীর একজন চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান হাদির মাথায় গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ সোমবার দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!