AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের লজিস্টিকস সহায়তার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০৮ পিএম, ১০ জুন, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায়  সব ধরনের লজিস্টিকস সহায়তার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিকস ও সহায়তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকায়নে জিয়াউর রহমানের অবদান ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাবের সময় হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে গেলে চিকিৎসাসেবা দিতে অতিরিক্ত সরঞ্জাম ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণের চাহিদা তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে বিষয়টি জানালে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে, যাতে কোনো জটিলতা দেখা দিলে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হয়।

এ সময় তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দিকনির্দেশনা অনুসরণ করে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন ও আধুনিকায়নে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!