AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হয়নি: ইসি আলমগীর


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০২:০৭ পিএম, ২৪ ডিসেম্বর, ২০২৩

আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হয়নি: ইসি আলমগীর

আচরণবিধি লঙ্ঘনে কোনো প্রার্থীর বিরুদ্ধে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, কোনো কোনো ক্ষেত্রে আর্থিক জরিমানা করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে সকালে আগারগাঁও কমিশন ভবনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সব জায়গায় কঠিন বার্তা দেওয়া হচ্ছে। আপনারা একটু অপেক্ষা করেন, দেখেন না। প্রার্থীদের কথা তো শুনতে হবে। ছোট অপরাধে বড় শাস্তি দেওয়া যায় না।

তিনি আরও বলেন, নির্বাচনী ডামাডোল সবখানেই চলছে। সব দল নির্বাচনে আসলে আরও ব্যালেন্সড ভোট হতো। এটাকে একতরফা বলা যাবে না। কেননা অনেকগুলো দল অংশ নিয়েছে। বিএনপি আসলে ভালো হতো ব্যালেন্সড হতো। বিএনপি না আসায় ভোট করা কিছুটা চ্যালেঞ্জ হচ্ছে। নির্বাচন একপেশে হচ্ছে না।


একুশে সংবাদ/জ.ন.প্র/জাহা
 

Link copied!