AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা–আরিচা মহাসড়কে চার যানবাহনের সংঘর্ষ, নিহত ২


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
১২:৪০ পিএম, ২৫ জুলাই, ২০২৬

ঢাকা–আরিচা মহাসড়কে চার যানবাহনের সংঘর্ষ, নিহত ২

ঢাকার ধামরাই উপজেলার ঢাকা–আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় একের পর এক চারটি যানবাহনের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মহাসড়কের মূল লেনে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। বাসটি দেখে পেছন থেকে আসা একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করলে তার পেছনের একটি কভারভ্যানও ব্রেক করে। কভারভ্যানটির পেছনে থাকা দুটি মোটরসাইকেলও গতি কমানোর চেষ্টা করে। এ সময় দ্রুতগতিতে আসা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।

নিহতদের পরিচয়পত্র থেকে জানা গেছে, একজন হলেন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবাস সাহা। তিনি সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে। অপর নিহত সুজয় সাহা মানিকগঞ্জের শিবালয় উপজেলার আশুতোষ সাহার ছেলে এবং তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তারা সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই।

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) তারেক জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা বাসটির কারণেই পরপর কয়েকটি যানবাহন হঠাৎ ব্রেক করতে বাধ্য হয়। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত বাস, কভারভ্যান ও মোটরসাইকেল রয়েছে। বিষয়টি হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে এবং তারা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!