AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যরাতে মোদির নতুন ভিডিওবার্তা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যা বললেন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:০০ এএম, ২৫ জুলাই, ২০২৬

মধ্যরাতে মোদির নতুন ভিডিওবার্তা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যা বললেন

ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মধ্যেই নতুন ভিডিওবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইনস্টাগ্রামে প্রকাশিত ওই বার্তায় তিনি সরকারের নেওয়া পদক্ষেপে ইতিবাচক প্রতিক্রিয়া জানানোর জন্য তরুণদের ধন্যবাদ জানিয়েছেন। খবর এনডিটিভির।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে প্রকাশিত ভিডিওতে মোদি বলেন, আগের ভিডিওতে তরুণদের ব্যাপক সাড়া এবং বিভিন্ন পরামর্শ পাওয়ায় তিনি কৃতজ্ঞ। তিনি আশা প্রকাশ করেন, দেশের যুবসমাজের সঙ্গে সরকারের এই যোগাযোগ ও আস্থার সম্পর্ক ভবিষ্যতেও আরও দৃঢ় হবে।

এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে প্রকাশিত এক ভিডিওতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মোদি বলেছিলেন, এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত কষ্টের বিষয়। তিনি জানান, গত আড়াই মাসে এ ধরনের অপরাধ ঠেকাতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।

মোদি বলেন, শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয়, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত পরীক্ষা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রশ্নপত্র ফাঁসের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের একটি প্রস্তাব তার কাছে এসেছে। বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে আলোচনা শেষে চূড়ান্ত করা হবে। এরপর প্রয়োজনীয় বিল যত দ্রুত সম্ভব সংসদে উত্থাপন ও পাসের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে উচ্চশিক্ষা সচিব বিনীত জোশিকে পঞ্চায়েত রাজ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। পাশাপাশি ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ৪৭ জন কর্মীকে বরখাস্তসহ আরও কয়েকটি প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম দাবি—কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ—এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ভারত সরকার। এনডিটিভি সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ক্ষমতাসীন বিজেপির ভেতরে ধর্মেন্দ্র প্রধানের প্রতি সমর্থন অব্যাহত রয়েছে এবং আপাতত তাকে মন্ত্রিসভা থেকে সরানোর পরিকল্পনা নেই।

সূত্র: এনডিটিভি

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!