রাজধানীতে বসবাসরত মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দাদের সামাজিক সংগঠন ‘মোরেলগঞ্জ ফাউন্ডেশন, ঢাকা’-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম সরদার (সোহাগ)।
ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মসিউর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমিতির সদস্য ও জ্যেষ্ঠ সদস্যদের উপস্থিতিতে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে ভোটার নং–২৩৬, মো. সাইফুল ইসলাম সরদার (সোহাগ)-কে ২০২৬–২০২৭ মেয়াদের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
এর আগে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী একই মেয়াদের পরিচালনা পর্ষদের সভাপতি-সহ অন্যান্য সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদেও সমঝোতার ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত হওয়ায় শুক্রবার রাজধানীর কাকরাইলে অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে নির্ধারিত নির্বাচন অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সরদার (সোহাগ) বর্তমানে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১১ নম্বর বহরবুনিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও মাঠে রয়েছেন।
সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ঢাকা ও মোরেলগঞ্জের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে মোরেলগঞ্জ ফাউন্ডেশন, ঢাকা আরও গতিশীল ও কার্যকর হবে এবং সংগঠনটি মোরেলগঞ্জের মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

