AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


Ekushey Sangbad
আব্দুল মোমেন, নালিতাবাড়ী, শেরপুর
১২:৩২ পিএম, ২৫ জুলাই, ২০২৬

নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে কলসপাড় ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নয়াবিল ইউনিয়ন একাদশ।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার আব্দুল খালেক মিনি স্টেডিয়াম মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার একমাত্র গোলটি করে জয় নিশ্চিত করে নয়াবিল ইউনিয়ন একাদশ।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর সদর পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, এম এ রায়হান, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ারসহ স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের মাদকবিরোধী ক্রীড়া আয়োজন করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!