AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একাই পুলিশের সামনে রিয়া


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৫৭ পিএম, ২৩ জুলাই, ২০২৬

একাই পুলিশের সামনে রিয়া

মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তর থেকে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন প্রান্তে। মুম্বইয়েও এই আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে অংশ নিয়েছেন ২৭ বছর বয়সী মডেল রিয়া আহির।

পুলিশের একটি ভ্যানের সামনে তাঁর একক অবস্থানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন।

ঘটনার সময় আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাচ্ছিল। সেই ভ্যানের সামনে গিয়ে দাঁড়িয়ে রিয়া তাদের অবিলম্বে মুক্তির দাবি জানান। মুম্বইয়ের শিবাজী পার্ক এলাকায় তাঁর এই সাহসী অবস্থানের দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

রিয়ার ভাষ্য, সেদিন বিকেল সাড়ে ৪টার দিকে তিনি শিবাজী পার্কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তিনি দেখতে পান, একটি পুলিশ ভ্যানে বেশ কয়েকজন আন্দোলনকারীকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।

তাঁর মনে হয়, কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাদের আটক করা হয়েছে। এ কারণে তিনি দৌড়ে গিয়ে ভ্যানের সামনে দাঁড়িয়ে পড়েন। আন্দোলনকারীদের স্লোগান শুনে আর নীরব থাকতে পারেননি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। পুলিশ তাঁকে জানায়, ভ্যানটি কিছু দূরে যাওয়ার পর আটক শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হবে। তখন রিয়া প্রশ্ন করেন, যদি ছেড়েই দেওয়া হয়, তাহলে তাদের তখনই মুক্তি দেওয়া হচ্ছে না কেন? তাঁর দাবি, এ প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেননি দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। তাঁর মতে, পুলিশের অবস্থান থেকেই বোঝা যাচ্ছিল যে তাদের পদক্ষেপ যথার্থ ছিল না।

‘আত্মা বিক্রি করতে পারব না’, ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’ গান প্রসঙ্গে কেন এমন বললেন রাজকুমার?

বাইরে থেকে শান্ত দেখালেও ভিতরে ভিতরে তিনি খুবই ভয় পেয়েছিলেন বলে জানান রিয়া। তাঁর কথায়, তিনি ভিতরে ভিতরে কাঁপছিলেন। তবুও তিনি ভ্যানের সামনে দাঁড়িয়ে ছিলেন সাহস করে। শেষ পর্যন্ত, পুলিশ আন্দোলনকারীদের ছেড়ে দেয়। মুক্তি পাওয়ার পরে অনেকেই রিয়াকে ধন্যবাদ জানান এবং তাঁর সঙ্গে হাত মেলান।

ঘটনার কথা বলতে গিয়ে রিয়া বলেন যে, তিনি কোনও পরিকল্পনা করে এগিয়ে যাননি। পরিস্থিতি দেখে তাৎক্ষণিক ভাবেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

তাঁর আশঙ্কা ছিল, আন্দোলনকারীদের নিয়ে যাওয়া হলে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের হতে পারে এবং দীর্ঘ সময় আটক থাকতে হতে পারে। একজন নাগরিক হিসাবে নিজের দায়িত্ব পালন করেছেন বলেই মনে করেন তিনি। তাঁর কথায়, সে দিন যদি তিনি কিছু না করতেন, তা হলে নিজের কাছেই ছোট হয়ে যেতেন।

ঘটনার পরে নিজের ইনস্টাগ্রামে সেই ছড়িয়ে পড়া ছবিটি ভাগ করে নিয়েছিলেন। রিয়া আহির পেশায় অভিনেত্রী, মডেল, সঞ্চালক এবং উদ্যোক্তা।

বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে প্রকাশ্যে মত প্রকাশ করার জন্যও তিনি পরিচিত। বিনোদনজগতের পাশাপাশি সমাজমাধ্যমেও তাঁর জনপ্রিয়তা রয়েছে।


একুশে সংবাদ/ওজি

Link copied!