AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই মাস বাড়ছে


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:০৮ এএম, ২৪ মে, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই মাস বাড়ছে

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই মাস বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। মধ্যস্থতাকারীদের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে দুই পক্ষ একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে।

শনিবার (২৩ মে) প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্ভাব্য এই সমঝোতার আওতায় যুদ্ধবিরতির সময়সীমা আরও ৬০ দিন বাড়ানোর পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ আলোচনার একটি কাঠামো নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলোচনায় হরমুজ প্রণালি ধাপে ধাপে পুনরায় উন্মুক্ত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কমানো অথবা অন্যত্র স্থানান্তরের বিষয়েও আলোচনা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে ফিন্যান্সিয়াল টাইমস জানায়, সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত কিছু অবরোধ শিথিল এবং নিষেধাজ্ঞা কমানোর পদক্ষেপ বিবেচনা করছে।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত থাকলেও ওয়াশিংটনের কিছু অতিরিক্ত শর্ত নিয়ে আপত্তি জানিয়েছে তেহরান। ইরানের দাবি, এসব শর্ত আলোচনাকে জটিল করে তুলছে।

একই সময়ে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের প্রস্তুতিও বিবেচনায় রাখছে যুক্তরাষ্ট্র।

এমন পরিস্থিতিতে শুক্রবার তেহরান সফর করেন পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির। সেখানে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং সংঘাত এড়াতে কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে বলে ইরানি সূত্র জানিয়েছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানান, সরকারি ব্যস্ততার কারণে তিনি ওয়াশিংটনে অবস্থান করবেন। তার এ সিদ্ধান্ত ঘিরেও আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই বলেছেন, চলমান আলোচনা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছেনি এবং দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!