AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসলামাবাদ ছাড়লেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:১৫ এএম, ১২ এপ্রিল, ২০২৬

ইসলামাবাদ ছাড়লেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ইরানের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রোববার (১২ এপ্রিল) তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টানা আলোচনার পরও দুই দেশের মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ভ্যান্স জানান, প্রায় ২১ ঘণ্টা ধরে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে এবং গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে কথা হয়েছে। তবে শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের ‘রেড লাইন’ বা অগ্রহণযোগ্য সীমারেখা স্পষ্টভাবে তুলে ধরেছিল এবং কোন বিষয়ে ছাড় দেওয়া যাবে, তা পরিষ্কার করা হয়েছিল। কিন্তু ইরান সেই শর্তে সম্মত না হওয়ায় আলোচনা ফলপ্রসূ হয়নি।

ভ্যান্স আরও মন্তব্য করেন, এই অচলাবস্থা যুক্তরাষ্ট্রের তুলনায় ইরানের জন্য বেশি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিশ্লেষকদের মতে, আলোচনার অগ্রগতি না হওয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অনিশ্চিতই থেকে গেল।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!