AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:২০ পিএম, ২১ জুন, ২০২৬

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে এক বছরের জন্য ‘নজরুল বর্ষ’ পালনের সরকারি ঘোষণা দিয়েছে সরকার। এ উপলক্ষে রোববার (২১ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি গেজেট প্রকাশ করা হয়েছে।

গেজেট অনুযায়ী, ২০২৬ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে উদযাপন করা হবে। ঘোষণাটি কার্যকর ধরা হয়েছে চলতি বছরের ২৫ মে থেকে।

এর আগে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বছরের জন্য ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে উদযাপন কমিটি গঠন, বিশেষ লোগো ও পোস্টার প্রকাশ, স্মারক ক্যালেন্ডার প্রণয়ন এবং স্মারক ডাকটিকিট প্রকাশসহ নানা সাংস্কৃতিক আয়োজন।

সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এ উদ্যোগের মাধ্যমে কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা নতুনভাবে দেশ-বিদেশে তুলে ধরা সম্ভব হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!