AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কলকাতা-নোয়াখালী দাঙ্গার স্মৃতি তুলে ধরলেন মোদি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:২৭ পিএম, ২০ জুন, ২০২৬

কলকাতা-নোয়াখালী দাঙ্গার স্মৃতি তুলে ধরলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবলেছেন, ‘পরাধীন থাকাকালে পশ্চিমবঙ্গ অনেক অত্যাচার সহ্য করেছে, কত বলিদান দিয়েছে তার কোনো শেষ নেই। ১৯৪৬ সালের কলকাতাতে হিংসা, নোয়াখালীর দাঙ্গায় অনেক নির্দোষ বাঙালি মানুষের মৃত্যু হয়েছিল।’

শনিবার (২০ জুন) পশ্চিমবঙ্গে এক অনুষ্ঠানে অংশ নিয়েএ কথা বলেছেন মোদি। ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপন উপলক্ষ্যে তারকেশ্বরে এ আয়োজন করা হয়। মোদিবলেন, ‘বাংলা (পশ্চিমবঙ্গ) এক সময় ভাঙন, বিভাজন ও রক্তপাত সহ্য করেছে।

যখন পুরো বাংলাকে পাকিস্তানের অংশ করার চেষ্টা হচ্ছিল, তখন কংগ্রেস ওই ষড়যন্ত্রকারীদের সামনে আত্মসমর্পণ করেছিল। সেইসময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চেষ্টায় হিন্দুরা জমি পেয়েছেন। স্পষ্ট বলেছিলেন যে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অংশ করা যাবে না। ইতিহাসকে নষ্ট করার চেষ্টা করেছে কংগ্রেস। পশ্চিমবঙ্গ দিবসকে ভোলানোর চেষ্টা করেছিল।’

মোদি আরও বলেন, ‘বাংলার বাতাসে এখন নতুন সুগন্ধ। সব বাঁধন থেকে মুক্ত হয়ে গিয়েছে বাংলা, বাংলার গৌরব ফিরে আসা শুরু হয়েছে।’

মোদিবলেন, ‘পুরনো সরকারের আমলে এখান থেকে শিল্পপতিরা পালিয়ে যাচ্ছিলেন, অনুপ্রবেশ বাড়ছিল। মানুষ একজোট হয়ে তৃণমূলকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে। এখন মানুষ নিজেদের অধিকার ফিরে পাচ্ছেন।’ তিনি বলেন, এতদিন যে নৈরাজ্য চলছিল, তার পরিবর্তে বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে।

মোদিএ সময় বলেন, ‘আপনারা দেখেছেন সীমান্তে ফেন্সিং (কাঁটাতারের বেড়া) দেয়ার জন্য জমি হস্তান্তরের যে প্রক্রিয়া, পূর্বতন রাজ্য সরকার দশকের পর দশক সেই প্রক্রিয়া আটকে রেখেছিল। নতুন সরকার হওয়ার পরেই সেই কাজ শুরু হয়েছে। এখন সেই কাজ দ্রুত গতিতে হচ্ছে।’

উল্লেখ্য, ১৯৪৭ সালের ২০ জুন বাংলার প্রাদেশিক আইনসভায় পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করার ঐতিহাসিক সিদ্ধান্ত পাশ হয়েছিল, যার নেপথ্যে অন্যতম প্রধান কারিগর ছিলেন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গ দিবস পালনের দিনক্ষণ নিয়ে রাজ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্ক জারি ছিল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ‘পয়লা বৈশাখ’ দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হতো। তবে বর্তমান সরকার স্থির করেছে, ২০ জুন দিনটিই হবে অফিশিয়াল ‘পশ্চিমবঙ্গ দিবস’।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!