AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হরমুজ প্রণালি আবারও বন্ধ করল ইরান


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:১৬ পিএম, ২০ জুন, ২০২৬

হরমুজ প্রণালি  আবারও  বন্ধ করল ইরান

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলার প্রতিবাদে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও সব ধরনের নৌযান চলাচলের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। শনিবার (২০ জুন) ফরাসি বার্তা সংস্থা এএফপি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে জানিয়েছে, শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, “সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। প্রতিশ্রুতি লঙ্ঘনের জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি অব্যাহত থাকলে পরবর্তী পরিকল্পিত পদক্ষেপও বাস্তবায়ন করা হবে।”

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার পূর্ববর্তী সমঝোতার পরিপন্থী।

এদিকে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের যেকোনো সামরিক অগ্রযাত্রা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।

গোষ্ঠীটির দাবি, দক্ষিণ লেবাননের নাবাতিয়াহ এলাকার কাছে অগ্রসর হওয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে তাদের যোদ্ধারা হামলা চালিয়েছে।

হিজবুল্লাহ আরও অভিযোগ করেছে, শুক্রবার সন্ধ্যায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই ইসরায়েল তা লঙ্ঘন করেছে। তবে নিজেদের পক্ষ থেকে তারা যুদ্ধবিরতি মেনে চলার চেষ্টা অব্যাহত রেখেছে বলেও দাবি করেছে।

বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, অতীতের অভিজ্ঞতার আলোকে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনে যেকোনো জবাব দিতে প্রস্তুত।

উল্লেখ্য, বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। ফলে এ প্রণালি বন্ধের ঘোষণা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!