অধিকৃত পশ্চিম তীর-এর হেবরন অঞ্চলের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, একটি পারিবারিক গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হলে শিশুটি প্রাণ হারায়। এ ঘটনায় তার বাবা-মাও আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে গুলিবিদ্ধ গাড়ির ভেতরে শিশুর দুধের বোতল দেখা গেছে। তবে ঘটনার বিস্তারিত পরিস্থিতি এখনো স্পষ্ট নয়।
এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় আরও একজন নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রের বরাতে আল জাজিরা জানায়, রাতের বেলায় চালানো এ হামলায় তাঁবুটি সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

