AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিল্পকলায় রুনা লায়লার একক অনুষ্ঠান


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:১৪ পিএম, ১৪ জুলাই, ২০২৬

শিল্পকলায় রুনা লায়লার একক অনুষ্ঠান

১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল মঞ্চে গাইবেন রুনা লায়লা। একাডেমি এবং শিল্পী দুই পক্ষ থেকেই খবরটি জানা গেছে। এখন আপাতত প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছেন শিল্পী।

জানা গেছে, অনুষ্ঠানে রুনা লায়লা তার জনপ্রিয় ১০টি গান গাইবেন। সঙ্গে থাকবে গল্প-আড্ডা।

অনুষ্ঠানটি নিয়ে গণমাধ্যমকে রুনা লায়লা বলেন, ‘আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে।

৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গাওয়া হয়নি। তবে একক গানের অনুষ্ঠান এবারই প্রথম। আশা করছি, শ্রোতাদের সঙ্গে সুন্দর ও স্মরণীয় একটি সন্ধ্যা কাটবে।’

এর আগে কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে এরকম অনুষ্ঠান করেছে শিল্পকলা একাডেমি।


একুেশ সংবাদ/ওজি

Link copied!