AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা কে?


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:০৯ পিএম, ২৩ জুন, ২০২৬

গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা কে?

যুক্তরাষ্ট্রের ডালাসের একটি স্টেডিয়ামে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে গ্যালারিতে পপ তারকা শাকিরা-কে চুমু দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা ও কৌতূহল। অনেকেই বিভিন্ন অনুমান করলেও পরে জানা যায়, ভিডিওতে দেখা যাওয়া তরুণটি অন্য কেউ নন, শাকিরারই সন্তান।

বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর ম্যাচে গত সোমবার বিকেলে দুই ছেলে সাশা ও মিলানকে-কে সঙ্গে নিয়ে গ্যালারিতে উপস্থিত ছিলেন কলম্বিয়ার এই বিশ্বখ্যাত সংগীতশিল্পী। ম্যাচ চলাকালে লাইভ সম্প্রচারের ক্যামেরা হঠাৎই শাকিরার দিকে ঘুরে যায়। ঠিক সেই মুহূর্তে তার এক ছেলেকে মায়ের গালে স্নেহভরা চুমু দিতে দেখা যায়।

মুহূর্তটি দর্শকদের নজর কেড়ে নেয় এবং অল্প সময়ের মধ্যেই ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পরিষ্কার হলে নেটিজেনরা এটিকে মা-ছেলের আন্তরিক ভালোবাসার এক হৃদয়ছোঁয়া মুহূর্ত হিসেবে প্রশংসা করেন।

ভিডিওটি দেখে শাকিরার দুই সন্তান সম্পর্কে ধারণা না থাকা সাধারণ দর্শক ও ফুটবলপ্রেমীরা বেশ বিভ্রান্তিতে পড়েন। এমনকি ম্যাচ কমেন্টেটর মার্টিন টাইলারও মন্তব্য করেন, ৪৯ বছর বয়সী ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত এই গায়িকার চারপাশে সবসময়ই আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে।

সামাজিক মাধ্যমে শত শত ব্যবহারকারী মন্তব্য করতে শুরু করেন যে, ওই তরুণ হয়তো শাকিরার নতুন বয়ফ্রেন্ড। পরে অবশ্য আসল তথ্য জানার পর তাদের সেই ভুল ভাঙে।

উল্লেখ্য, ২০২৪ সালে সাবেক স্বামী ও বিশ্বকাপজয়ী ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর শাকিরা বর্তমানে একাকী (সিঙ্গেল) জীবন যাপন করছেন। এর কিছুক্ষণ পর ক্যামেরায় আবারও শাকিরাকে দেখা যায়, যেখানে তিনি তার ছেলেদের পাশে নিয়ে দর্শকদের উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুড়ে দিচ্ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!