AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রাকৃতিক দুর্যোগে মনটা খারাপ: পড়শী


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:৫১ পিএম, ১৩ জুলাই, ২০২৬

প্রাকৃতিক দুর্যোগে মনটা  খারাপ: পড়শী

চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা প্লাবিত। এর মধ্যে আবার পাহাড় ধ্বসের মতো ঘটনাও ঘটেছে। প্রাকৃতিক এই দুর্যোগে লাখো মানুষ পানিবন্দী। প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত।

আশঙ্কাজনক এ পরিস্থিতি নিয়ে চিন্তিত সাধারণ মানুষ, ব্যতিক্রম নন তারকারাও। দুদিন ধরে শোবিজের অনেকেই বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলছেন। সবাইকে মিলেমিশে এই সংকট মোকাবিলার আহ্বান জানাচ্ছেন।

গায়িকা-অভিনেত্রী সাবরিনা পড়শী তার ফেসবুকে লিখেছেন, ‘দেশের বিভিন্ন এলাকার বন্যার ছবি ও ভিডিওগুলো দেখে মনটা সত্যিই খুব খারাপ হয়ে যাচ্ছে। কত মানুষ আজ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে, কত পরিবার খাবার ও বিশুদ্ধ পানির সংকটে-ভাবলেই কষ্ট লাগে।’

সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে পড়শী লেখেন, ‘এই কঠিন সময়ে যার যতটুকু সামর্থ্য আছে, আসুন নিজের জায়গা থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের কাছে ছোট মনে হওয়া সাহায্যটুকুও হয়তো কারও জন্য এই মুহূর্তে অনেক বড় ভরসা হতে পারে।’

সবশেষে গায়িকা পরামর্শ ও প্রার্থনা জানিয়ে লিখেছেন, ‘বন্যাকবলিত এলাকার সবাই নিরাপদে থাকুন এবং আশেপাশের মানুষগুলোর খেয়াল রাখুন। আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং দ্রুত এই দুর্যোগ থেকে মুক্তি দিন। আমিন।’

 

একুশে সংবাদ/ওজি

Link copied!