AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধর্ষণকাণ্ডে নাম জড়াল শ্রাবন্তীর সহকারী, পুলিশের হাতে গ্রেপ্তার


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৯:৩৫ পিএম, ১৩ জুলাই, ২০২৬

ধর্ষণকাণ্ডে নাম জড়াল শ্রাবন্তীর সহকারী, পুলিশের হাতে গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত সহকারী (পিএ) অর্ঘ্য মুখার্জি। পশ্চিমবঙ্গের হাওড়ার চ্যাটার্জিহাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

অর্ঘ্য একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সেই প্রতিষ্ঠানের মাধ্যমেই তিনি শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, পরিচিত এক নারীকে চ্যাটার্জিহাট থানা এলাকার একটি ফ্ল্যাটে ডেকে নিয়ে যান অর্ঘ্য। অভিযোগ, সেখানে ওই নারীকে ধর্ষণ করেন তিনি। ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

Srabanti Chatterjee Looks Effortlessly Elegant in a Soft Golden Saree

ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে ওঠা এ অভিযোগে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি ভাবতেও পারছি না, এমন কিছু হতে পারে। আমি একজন নারী হিসেবে চাই, যদি সে সত্যিই এই অপরাধ করে থাকে, তাহলে তার কঠোর শাস্তি হোক। আইনের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।’

Srabanti Chatterjee - IMDb

শ্রাবন্তী আরও জানান, অর্ঘ্যকে তিনি ব্যক্তিগতভাবে নিয়োগ দেননি। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি তার সহকারী হিসেবে কাজ করছিলেন। পুরো ঘটনার বিষয়ে তিনি আগে কিছুই জানতেন না বলেও দাবি করেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!