AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দোয়া চাইলেন অভিনেত্রী দীপা খন্দকার


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:৫৩ পিএম, ১৮ জুন, ২০২৬

দোয়া চাইলেন অভিনেত্রী দীপা খন্দকার

অভিনেত্রী দীপা খন্দকার ব্যক্তিগতভাবে সময়টা ভালো যাচ্ছে না বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। একের পর এক ছোটখাটো বিপত্তির কথা নিজেই ফেসবুকে তুলে ধরেছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দীপা খন্দকার জানান, ২৭ মে তিনি কানের চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু চিকিৎসকের অমনোযোগিতার কারণে বাঁধল বিপত্তি।

দীপা লিখেছেন, ‘কী হলো আমার বলো তো? মে মাসের ২৭ তারিখ ENT (নাক, কান গলা বিশেষজ্ঞ) ডাক্তারের অমনোযোগিতার কারণে আজ ২২ দিন ভয়াবহ কান ব্যথাসহ নানা প্রবলেমে কষ্ট পাচ্ছি।

তার ওপর কাল একটা উবারের (গাড়ি) দরজা খুলতে গিয়ে কোথায় যেন খোঁচা লেগে বাম হাতের আঙুল থেকে রক্ত বের হয়ে গেলো। আজ শুটিংয়ে কস্টিউম রুমের দরজা খুলতে গিয়ে ডান হাত কেটে রক্ত বের হয়ে গেল।’

অভিনেত্রীর বান্ধবীও পেশায় চিকিৎসক। জানালেন, বান্ধবীর পরামর্শে এখন তাকে টিটেনাস দিতে হবে। এমন বৈরি পরিস্থিতি থেকে স্বাভাবিক হওয়ার আশায় ভক্ত-অনুসারীদের কাছে দোয়া চেয়েছেন দীপা।

এদিকে দীপা খন্দকার বিটিভির নতুন ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’-এ অভিনয় করছেন। এরই মধ্যে প্রথম ধাপের শুটিং সেরেছেন। ধারাবাহিকটির রচনা ও পরিচালনায় আছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!