AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রাজিলের জয়েই ফিরল পড়শীর মুখে হাসি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:১২ পিএম, ২০ জুন, ২০২৬

ব্রাজিলের জয়েই ফিরল পড়শীর মুখে হাসি

সংগীতশিল্পী সাবরিনা পড়শী ব্রাজিল ফুটবল দলের একজন নিবেদিত সমর্থক। তবে এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচটি তিনি পুরোটা দেখতে পারেননি। তার ওপর মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ড্র করায় কিছুটা হতাশও হয়েছিলেন তিনি।

তবে এক সপ্তাহের মধ্যেই সেই হতাশা দূর হয়ে যায়। আজ সকালে হাইতির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৩-০ গোলের জয় তুলে নেয় ব্রাজিল জাতীয় ফুটবল দল। দলের এই দাপুটে জয়ে অন্য ব্রাজিল সমর্থকদের মতো উচ্ছ্বসিত হয়ে ওঠেন পড়শীও।

ব্রাজিলের জার্সি পরে ছবি দিয়েছেন ফেসবুকে। সঙ্গে জানিয়েছেন শুভ সকালের বার্তা। তবে তারও আগে গতকাল রাতেই ব্রাজিলের জন্য উচ্ছ্বাস শুরু করে দিয়েছিলেন গায়িকা। নিজের গানেই মাতলেন সে আনন্দে। জার্সি পরে ঠোঁট নেড়েছেন তার ‘বড় একা’ গানটির সঙ্গে।

এ গানটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে। অনেকেই গানটির সঙ্গে টিকটক, রিলস বানাচ্ছেন। এবার গায়িকা নিজেও সামিল হলেন সে স্রোতে। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সবসময় ব্রাজিল।’

পড়শীর ওই রিল দারুণ সাড়া ফেলেছে। ১১ ঘণ্টায় এর ভিউ ছাড়িয়েছে ১৬ লাখ। আর রিঅ্যাকশনের সংখ্যা ১ লাখ ৫ হাজারেরও বেশি। মন্তব্যও পড়েছে ৫ হাজার সাতশর বেশি। বোঝার বাকি নেই, ব্রাজিল নিয়ে পড়শীর উচ্ছ্বাসে নেটিজেনরাও খুশি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!