বলিউডের অন্যতম প্রভাবশালী পরিবারে জন্ম নেওয়া আলিয়া ভাট অভিনয়জগতে প্রবেশের ক্ষেত্রে পারিবারিক সুবিধা পেয়েছিলেন। তবে নিজের প্রতিভা, পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে তিনি ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করেছেন।
বর্তমানে তিনি বলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন। সম্প্রতি মুক্তির অপেক্ষায় থাকা ‘আলফা’ ছবিকে ঘিরে আলোচনার কেন্দ্রে রয়েছেন আলিয়া।
ছবির প্রচারণায় বিভিন্ন অনুষ্ঠান ও সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন। একটি গণমাধ্যামকে এক সাক্ষাৎকারে জানান, ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন নিয়ে বড় হয়েছেন তিনি।
আলিয়া বলেন, ‘সত্যি বলতে, আমি ছোটবেলা থেকেই আয়নার সামনে অভিনয় করে আসছি। আমার মাথায় সবসময় একটাই স্বপ্ন ছিল, একদিন টেলিভিশনের পর্দায় নিজেকে দেখব। বিশ্বাস ছিল, ক্যামেরার সামনে থাকার জন্যই আমার জন্ম হয়েছে।’
পারিবারিক সূত্রে বিশেষ সুবিধা পাওয়ার বিষয়টি অস্বীকার করেননি আলিয়া। বললেন, ‘আমার পথচলা অন্যদের থেকে আলাদা। জানি, বিশেষ সুবিধাপ্রাপ্ত অবস্থান থেকে এসে এসব বলা সহজ।
কিন্তু সেই জায়গা থেকেও বলছি, সবার জীবনেই খারাপ দিন আসে, হতাশার সময় আসে। তখন নিজেকে শুধু এটুকুই মনে করিয়ে দিতে হয়, স্বপ্ন দেখার অধিকার আমারও আছে এবং নিজের ওপর বিশ্বাস রাখার অধিকারও আছে।’
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

