নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে সিয়াম নামক যুবকে হত্যার সাথে জড়িত প্রধান আসামি মতিন`কে গ্রেফতার করেছে র্যাব-১১।
সোমবার (১৩ জুলাই) র্যাব-১১এর কোম্পানি কমান্ডার নাঈম উল হকের সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।প্রেস বিজ্ঞপ্তি এবং মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ০৮ জুলাই,বুধবার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের ছাপড়া মসজিদের সামনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিয়াম, দেলোয়ার, মামুনসহ অন্তত ১৫ জন আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সিয়ামের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে গত ৯ জুলাই সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিয়ামের মৃত্যু হয়। নিহত সিয়াম লস্করদী গ্রামের বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃত আসামি মতিন এর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।
বিষয়টি নিয়ে এলাকায় কয়েকবার সালিস অনুষ্ঠিত হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। এরই জেরে বুধবার রাতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষ বেঁধে যায়। পরবর্তীতে নিহতের পিতা মো: মুক্তার হোসেন (৫৫) বাদী হয়ে এই সংক্রান্তে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১৩ জুলাই বিকাল ৬ টার সময় নরসিংদী জেলার মাধবদী থানার পাঁচদোনা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে আড়াইহাজার উপজেলার লস্করদী এলাকার মৃত সেরাজ উদ্দিনের ছেলে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামি আঃ মতিন (৪৫), গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে গত ১১ জুলাই এই ঘটনায় জড়িত এজাহারনামীয় ০৭ নং আসামী হিরণকে গাজীপুরের জয়দেবপুর হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

