AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিয়ের পর একসঙ্গে থাকা নিয়ে বিশেষজ্ঞরা যা বলছেন?


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৯:৫৭ পিএম, ১৩ জুলাই, ২০২৬

বিয়ের পর একসঙ্গে থাকা নিয়ে বিশেষজ্ঞরা যা বলছেন?

বিয়ে মানেই কি যেকোনো কাজ একসঙ্গে করতে হবে? একসঙ্গে বেড়ানো।  একসঙ্গে সিনেমা দেখা। বিয়ের পর একা কোথাও যাওয়ার কথাও ভাবা যাবে না? আমাদের দেশের মানুষ এখনও অনেকেই এমনটাই বিশ্বাস করেন। কিন্তু সময় পরিবর্তন হয়েছে। বদলেছে সম্পর্কের সংজ্ঞাও।

এখন অনেক দম্পতিই মনে করেন, ভালোবাসা মানে সব সময় পাশাপাশি থাকা নয়। বরং একে অন্যের পাশে থাকা। সম্পর্কে থেকে স্বতন্ত্র ব্যক্তি হিসেবে বাঁচা।

বিশেষজ্ঞদের মতে, দু’জন মানুষের আলাদা বন্ধু থাকবে, আলাদা শখ থাকবে, আলাদা পছন্দ-অপছন্দ থাকবে-এটাই স্বাভাবিক। একজন হয়তো বন্ধুদের সঙ্গে ট্রেকিংয়ে যেতে ভালোবাসেন, অন্যজন হয়তো একা বইমেলায় ঘুরতে বা নতুন কোনও কোর্স করতে পছন্দ করেন। তার মানে এই নয় যে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। বরং নিজের মতো সময় কাটানোর সুযোগ পেলে দু’জনেই মানসিক ভাবে ভালো থাকেন। সম্পর্কেও একঘেয়েমি কমে। ফিরে এসে একে অন্যের সঙ্গে নতুন অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি হয়।

তবুও সমাজে কেন প্রচলিত রয়েছে এই ধারণা?

কারণ ছোটবেলা থেকেই আমরা একটি নির্দিষ্ট ছবি দেখে বড় হয়েছি। সুখী দাম্পত্য মানেই সব সময় একসঙ্গে থাকা। বাবা-মা, আত্মীয়-স্বজন-চারপাশে এমন উদাহরণই বেশি দেখা গিয়েছে। 
তাই বিয়ের পর কেউ যদি একা কোথাও ঘুরতে যান বা বন্ধুদের সঙ্গে সময় কাটান, অনেকেই ধরে নেন সম্পর্কে নিশ্চয়ই কোনও সমস্যা চলছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই ধারণা সব সময় ঠিক নয়। বরং পরস্পরকে একটু ব্যক্তিগত পরিসর দিতে পারলে সম্পর্ক আরও আন্তরিক হয়ে ওঠে।

একসঙ্গে থাকলেই কি একাকিত্ব দূর হয়?

সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে, অনেক বিবাহিত মানুষই একাকিত্বে ভোগেন। বিশেষ করে ৩১ থেকে ৪০ বছর বয়সিদের মধ্যে এই প্রবণতা বেশি। অর্থাৎ একই ছাদের নীচে থাকলেই যে মানসিক দূরত্ব কমে যাবে, তার কোনও নিশ্চয়তা নেই। বরং, সমাজে এমন অসংখ্যা দম্পতি পাবেন, যাঁরা একসঙ্গে থেকেও খুশি নন।

সব সময় একসঙ্গে থাকলে কী সমস্যা হতে পারে?

বিশেষজ্ঞদের মতে, সারাক্ষণ একসঙ্গে থাকতে থাকতে অনেক সময় নিজের স্বতন্ত্র পরিচয়টাই হারিয়ে যেতে পারে। নিজের শখ, বন্ধু বা ভালো লাগার কাজগুলো জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। সব সিদ্ধান্তই শুধু ‘আমরা’-কে ঘিরে হতে থাকে। ফলে মনে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠতে থাকে।

তা হলে সুস্থ সম্পর্কের চাবিকাঠি কী?

বিশেষজ্ঞদের মতে, একটি সুস্থ সম্পর্কে তিনটি পরিচয় থাকে-‘আমি’, ‘তুমি’ এবং ‘আমরা’।

এই তিনটির মধ্যে ভারসাম্য থাকলেই সম্পর্ক সুন্দর থাকে। আবার নিজের জন্য একটু সময় রাখা মানে সঙ্গীকে দূরে সরিয়ে দেওয়া নয়। বরং এতেই বাড়ে সম্পর্কের উষ্ণতা। বরং, নিজের জন্য এবং সঙ্গীর জন্য সময় বের করতে হয়। সময় ও গুরুত্ব বুঝে প্রায়োরিটি তৈরি করতে হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!