AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৌরীকে নিয়ে অস্ট্রেলিয়ায় আমির, সঙ্গে দুই সন্তান


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:৪২ পিএম, ১২ জুলাই, ২০২৬

গৌরীকে নিয়ে অস্ট্রেলিয়ায় আমির, সঙ্গে দুই সন্তান

বিয়ের আনুষ্ঠানিকতার এক সপ্তাহের মধ্যেই স্ত্রী গৌরী স্প্র্যাটকে নিয়ে অস্ট্রেলিয়া সফরে গেছেন বলিউড অভিনেতা আমির খান। তবে এটি শুধুই নবদম্পতির অবকাশযাপন নয়; সফরে তাদের সঙ্গে রয়েছেন দুই সন্তানও।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মেলবোর্নে অবস্থান করছেন আমির ও গৌরী। তাদের সঙ্গে রয়েছেন আমির খানের ছেলে আজাদ রাও খান এবং গৌরী স্প্র্যাটের প্রথম পক্ষের ছেলে কুইন স্প্র্যাট।

জানা গেছে, মেলবোর্নে আয়োজিত একটি ভারতীয় চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন আমির খান। উৎসবের আনুষ্ঠানিকতা শেষে পরিবার নিয়ে কয়েক দিন অবকাশযাপন করার পরিকল্পনা রয়েছে তার।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এ সফরের অন্যতম উদ্দেশ্য নতুন পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা। বিশেষ করে আজাদ ও
গত ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলে আমিরের বাসভবনে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের পাশাপাশি আমিরের আগের দুই সংসারের সন্তানরাও উপস্থিত ছিলেন।

বিয়ের পর নতুন আবাসে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন এই অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পালি হিলের বর্তমান বাড়ি ছেড়ে প্রায় ১০০ কোটি রুপি মূল্যের ‘মেরিনা’ আবাসনের তিনটি ফ্ল্যাটে উঠবেন তিনি।

সেখানে আমির ও গৌরীর পাশাপাশি কাছাকাছি বসবাস করবেন কিরণ রাও ও ছেলে আজাদ, বড় ছেলে জুনায়েদ খান, বোন নিখাত খান এবং মা জিনাত হুসেন।

উল্লেখ্য, প্রায় দুই বছর ধরে সম্পর্কে ছিলেন আমির খান ও গৌরী স্প্র্যাট। ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবার প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা জানান আমির। পরে চলতি বছরের ৫ জুলাই পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!