AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পার্বতীপুরে ৩ হোটেল-রেস্তোরাঁ ও ১ বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা



পার্বতীপুরে ৩ হোটেল-রেস্তোরাঁ ও ১ বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

দিনাজপুরের পার্বতীপুরে মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন প্যাকেটজাত খাদ্যপণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের দায়ে তিনটি হোটেল-রেস্তোরাঁকে মোট ৩ লাখ টাকা এবং একটি বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় পার্বতীপুর শহরের শহীদ মিনার সড়কের শাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বীর মুক্তিযোদ্ধা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং পার্বতীপুর-ফুলবাড়ী বাইপাস সড়কের মামা-ভাগিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-এ অভিযান চালিয়ে প্রতিটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে তাজ বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুর বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলী।

নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর অধীনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া (সামারি ট্রায়াল) শেষে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি এবং খাদ্য সংরক্ষণে অনিয়মের দায়ে এসব জরিমানা করা হয়।

অভিযানকালে দিনাজপুর জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, দিনাজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা, পার্বতীপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু নাসের এবং পার্বতীপুর মডেল থানা ও রেলওয়ে থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলী বলেন, “প্রতিষ্ঠানগুলোর ফ্রিজে পচা মিষ্টি, দই ও অন্যান্য খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া বিভিন্ন প্যাকেটজাত খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং প্রয়োজনীয় লেবেল ছিল না। এসব অনিয়মের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!