প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া ৪৪ কোটিরও বেশি টাকা দেশে ফেরত আনতে সক্ষম হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (২৯ মার্চ) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান এ তথ্য জানান।
তিনি বলেন, বহুল আলোচিত এমটিএফই (মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ) প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থের একটি অংশ উদ্ধার করে দেশে আনা হয়েছে। এ পর্যন্ত ৪৪ কোটির বেশি টাকা ফেরত আনা সম্ভব হয়েছে।
সিআইডি জানায়, এই প্রতারণার ঘটনায় বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তদন্ত ও অনুসন্ধানের মাধ্যমে এবং আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে এই অর্থ উদ্ধারে অগ্রগতি এসেছে।
সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, পাচার হওয়া বাকি অর্থ উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ঘটনার তদন্ত কার্যক্রমও চলমান রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

