AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৬:৩০ পিএম, ২৫ জুলাই, ২০২৬

যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

যশোর শহরের হাটখোলা রোড এলাকায় অভিযান চালিয়ে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে যশোর সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

শনিবার (২৫ জুলাই) দুপুরে শহরের বড় বাজার এলাকার জয় মা ভাণ্ডারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন, যশোর শহরের লোন অফিসপাড়া এলাকার মৃত দুলাল কাজীর ছেলে আব্দুর রহমান (২২) এবং বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার মৃত কাশীনাথ ব্যানার্জির ছেলে মিন্টু ব্যানার্জি (৩৫)।

পুলিশ জানায়, যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমানুল্লাহ আমানের নেতৃত্বে এবং এটিএসআই আতিউর রহমানের সমন্বয়ে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সাইকেল আরোহী দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে আব্দুর রহমানের কাছ থেকে ৮৫টি এবং মিন্টু ব্যানার্জির কাছ থেকে ৭৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মোট ট্যাবলেটের সংখ্যা ১৬০টি।

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমানুল্লাহ আমান জানান, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে। আটক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!