AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন পে-স্কেল নিয়ে শঙ্কায় টিআইবি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:০৮ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৬

নতুন পে-স্কেল নিয়ে শঙ্কায় টিআইবি

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি একটি যুক্তিসংগত উদ্যোগ হলেও এর ফলে রাষ্ট্রের ওপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে কি না, তা বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

রোববার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এই অবস্থান তুলে ধরে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রজাতন্ত্রের কর্মচারীদের পেশাগত দক্ষতা ও কর্মদক্ষতা বাড়ানোর পাশাপাশি জনপ্রশাসনে কাঙ্ক্ষিত সংস্কার ও দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে যেসব নাগরিকের করের অর্থে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হয়, তাদের জন্য সহজ ও মানসম্মত সেবা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

টিআইবি আরও জানায়, সরকারি খাতে দুর্নীতি ও অনিয়ম নিয়ন্ত্রণে কার্যকর স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা না হলে নতুন পে-স্কেল কাঙ্ক্ষিত ফল দেবে না। বরং এসব কাঠামোগত দুর্বলতা অব্যাহত থাকলে বেতন বৃদ্ধি ঘুষ ও দুর্নীতির মাত্রা আরও বাড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করতে পারে।

সংস্থাটির মতে, দুর্নীতিবিরোধী কার্যকর ব্যবস্থা গ্রহণ ছাড়া নতুন পে-স্কেল বাস্তবায়ন করলে তা অনাকাঙ্ক্ষিত প্রভাব ফেলতে পারে। এজন্য বেতন কাঠামো প্রণয়নের পাশাপাশি প্রশাসনিক সংস্কার ও সুশাসন নিশ্চিত করার ওপর জোর দেয় টিআইবি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!