AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজধানীতে ঊর্ধ্বমুখী সবজি ও মুরগির দাম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:২৯ পিএম, ২ জানুয়ারি, ২০২৬

রাজধানীতে ঊর্ধ্বমুখী সবজি ও মুরগির দাম

নতুন বছরের প্রথম শুক্রবারেই রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী দেখা গেছে। একই সঙ্গে এক সপ্তাহের ব্যবধানে মুরগির দামও বেড়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর কারওয়ান বাজারে বেচাকেনা শুরু হয় তুলনামূলক দেরিতে। বাজারে পেঁয়াজ ও আলুর দাম স্থিতিশীল থাকলেও শীতকালীন সবজির দাম আগের চেয়ে বেশি রয়েছে।

ব্যবসায়ীদের ভাষ্য, ঘন কুয়াশার কারণে বিভিন্ন এলাকা থেকে সবজির সরবরাহ কম আসছে। ফলে দাম কিছুটা বেড়েছে। গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ শীতকালীন সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।

কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, টমেটো প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। শিম ৮০ টাকা, করলা ৬০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, পটোল ১০০ টাকা, গাজর ৬০ টাকা, বরবটি ১০০ টাকা এবং পেঁপে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি প্রতি পিস ২৫-৩০ টাকা ও বাঁধাকপি ৩০ টাকায় পাওয়া যাচ্ছে।

দাম বাড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। ক্রেতা মোস্তাফিজুল ইসলাম বলেন, ভরা মৌসুমেও শীতকালীন সবজির দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। এটি বাজারে কৃত্রিম সংকট তৈরি করার ফল।

এদিকে কাঁচা মরিচের দামও বেড়েছে। খুচরা বাজারে প্রতি কেজি মরিচ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ছিল ২০-৩০ টাকা কম। পাইকারিতে মরিচের দাম রয়েছে ৭০ থেকে ৮০ টাকা কেজি।

পেঁয়াজ ও আলুর বাজার তুলনামূলক স্থিতিশীল। পুরোনো দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকায়। নতুন মুড়িকাটা পেঁয়াজ ও আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম প্রায় ৬০ টাকা। নতুন আলু বিক্রি হচ্ছে ২০ টাকা কেজিতে।

সবজির পাশাপাশি মুরগির দামও ঊর্ধ্বমুখী। ব্রয়লার মুরগি সপ্তাহের ব্যবধানে ২০ টাকা বেড়ে কেজিতে বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। সোনালি মুরগির দাম ৩০ থেকে ৪০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৭০ টাকায়। লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজিতে, যা আগের চেয়ে প্রায় ৩০ টাকা বেশি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!