AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রার্থীদের আয়কর রিটার্ন দাখিলে এনবিআরের বিশেষ ব্যবস্থা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:০৮ পিএম, ২৫ ডিসেম্বর, ২০২৫

প্রার্থীদের আয়কর রিটার্ন দাখিলে এনবিআরের বিশেষ ব্যবস্থা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীদের আয়কর রিটার্ন দাখিল সহজ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রার্থীরা যাতে ছুটির দিনেও কোনো বিঘ্ন ছাড়াই অনলাইনে রিটার্ন জমা দিতে পারেন, সে লক্ষ্যে এনবিআরের ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সহায়তায় একটি বিশেষ ‘হেল্পডেস্ক’ স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রার্থীদের কারিগরি সহায়তা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে এনবিআর নিচের সময়সূচি নির্ধারণ করেছে:

শুক্রবার (২৬ ডিসেম্বর): এনবিআরের ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা দেওয়া হবে।

শনিবার (২৭ ডিসেম্বর): রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হেল্পডেস্ক খোলা থাকবে।

রবি ও সোমবার: অফিস চলাকালীন নির্ধারিত স্থানগুলোতে এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য রিটার্ন জমা দেওয়ার স্বাভাবিক সময় ৩০ নভেম্বর হলেও, চলতি বছর সেই সময়সীমা এক মাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণের জন্য আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ায় প্রার্থীদের সুবিধার্থেই এনবিআর এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!