মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় জাতীয় স্মৃতিসৌধে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন অস্থায়ী রাষ্ট্রপতি। পরে তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পাশাপাশি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
এদিকে, কর্মসূচির অংশ হিসেবে দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

