AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রামপালে হত্যা মামলা; দ্রুত গ্রেপ্তার ও নিরাপত্তা চান ভুক্তভোগী পরিবার



রামপালে হত্যা মামলা; দ্রুত গ্রেপ্তার ও নিরাপত্তা চান ভুক্তভোগী পরিবার

বাগেরহাটের রামপালে একটি হত্যা মামলার আসামিরা এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং মামলার বাদী ও সাক্ষীদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামলার বাদী মো. মাসুদ গাজীর অভিযোগ, তার ভাই এখলাস গাজীকে মারধরের ঘটনায় দায়ের করা হত্যা মামলার নামীয় আসামিরা এখনো গ্রেপ্তার না হয়ে প্রকাশ্যে চলাফেরা করছে। এমনকি তারা মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে এবং বাদীপক্ষকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ মে রামপাল বাসস্ট্যান্ড এলাকায় একটি চায়ের দোকানে পূর্ববিরোধের জেরে এখলাস গাজীকে মারধর করা হয়। পরে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একাধিক ব্যক্তিকে আসামি করে রামপাল থানায় একটি মামলা দায়ের করা হয়।

বাদীপক্ষের দাবি, ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অধিকাংশ আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ বলেন, “মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। হুমকির অভিযোগ পেলে সেটিও খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “মামলার তদন্তের স্বার্থে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং বিচার নিশ্চিতের দাবিতে এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!